বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দেওয়ার চেষ্টা করবেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে সেটিকে তার জন্য “ভালো সময়” বলে মনে করছেন না।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “সে চায় আমি যাই। অনুষ্ঠানটি ছোট পরিসরের ও ব্যক্তিগত হবে। আমি যাওয়ার চেষ্টা করব।”
তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, “আমি এখন ইরানসহ আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত। সময়টা আমার জন্য ভালো না।”
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী মেমোরিয়াল ডে সপ্তাহান্তে বাহামায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরান ইস্যুকে ব্যস্ততার কারণ হিসেবে উল্লেখ করলেও সম্প্রতি ট্রাম্পকে মিয়ামিতে একটি ইউএফসি ইভেন্ট এবং ফ্লোরিডার ডোরালে তার গলফ ক্লাবে পিজিএ টুর্নামেন্টে অংশ নিতে দেখা গেছে। এছাড়া একাধিকবার গলফ খেলতেও দেখা গেছে তাকে।
৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ সন্তান। ২০০৫ সালে মডেল ভ্যানেসা হেইডনের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তাদের পাঁচ সন্তান রয়েছে। পরে ২০২০ সালে কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে বাগদান হলেও ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
বর্তমানে ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা অ্যান্ডারসন, যিনি পাম বিচের একটি প্রভাবশালী ব্যাংকার পরিবারের সদস্য।
বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি যদি যাই, সমালোচনা হবে। না গেলেও সমালোচনা হবে। তবে আমি আশা করি তারা সুখী দাম্পত্য জীবন কাটাবে।”
এদিকে সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সমালোচনার মুখে রয়েছেন। বিশ্লেষকদের মতে, জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির মধ্যে বাহামায় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিতে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি













