ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ

২০২৬ মে ২১ ১৯:১২:০৩
কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: কমোডিটি ডেরিভেটিভস লেনদেন বিষয়ে দেশের প্রথম বাংলা প্রকাশনা হিসেবে ‘কমোডিটি ডেরিভেটিভস ইনসাইটস’ শীর্ষক একটি দিকনির্দেশনামূলক বই প্রকাশ করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসই জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় সিএসই পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিএসই চেয়ারম্যান বলেন, বইটি পাঠকদের একটি সুসংগঠিত কমোডিটি মার্কেটের অংশগ্রহণকারীদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সহায়তা করবে। একই সঙ্গে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফিউচার্স কন্ট্রাক্ট লেনদেনের প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা হয়েছে এ প্রকাশনায়।

তিনি আরও বলেন, বইটিতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট ও স্পট মার্কেটের সম্পর্ক ও পার্থক্য, কমোডিটি ডেরিভেটিভস কার্যক্রমে ক্লিয়ারিং কর্পোরেশনের (সিসিপি) ভূমিকা, মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, হেজিং সংস্কৃতি এবং সামষ্টিক অর্থনীতিতে হেজিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

এ ছাড়া কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর এবং অভিধানধর্মী পরিভাষাও সংযোজন করা হয়েছে বইটিতে। সিএসইর মতে, এ প্রকাশনা সম্ভাব্য বাজার অংশগ্রহণকারী ও সাধারণ পাঠকদের কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ে জ্ঞানগত ঘাটতি দূর করতে সহায়ক হবে এবং লেনদেন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ বাড়াবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসইর কমোডিটি এক্সচেঞ্জে প্রাথমিক পর্যায়ে যেসব প্রধান কমোডিটি লেনদেনযোগ্য হবে, সেগুলোর পরিচিতির পাশাপাশি দেশের কমোডিটি বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনাও বইটিতে তুলে ধরা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে