ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি

২০২৬ মে ২১ ১২:৪৫:৪১
পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক : পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি ১,৫২৯,১৯৪,২৩৭টি অপরিশোধনযোগ্য (Irredeemable) ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে মোট শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে ১,৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা।

এই শেয়ারগুলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জমাকৃত শেয়ার আমানতের বিপরীতে এ শেয়ার বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে