ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!

২০২৬ মে ২০ ১৮:৩৮:৩০
তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছেলে সজীব ওয়াজেদ জয়-এর সামিট গ্রুপে ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে বলে দাবি করেছেন জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টের সঙ্গে জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদ-এর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সেটেলমেন্ট চুক্তির অংশবিশেষের একটি ডকুমেন্টও প্রকাশ করা হয়।

জুলকারনাইন সায়ের দাবি করেন, আদালতে জমা দেওয়া ওই চুক্তিপত্র অনুযায়ী, সজীব ওয়াজেদ জয় তার সাবেক স্ত্রীকে এককালীন ১০ লাখ মার্কিন ডলার প্রদান করবেন। পাশাপাশি ২০২৪ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

সে হিসাবে বছরে মোট ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এবং ১০ বছরে প্রায় ২৪ লাখ মার্কিন ডলার পরিশোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়।

পোস্টে আরও বলা হয়, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে করমুক্ত এক মিলিয়ন ডলার দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার পোস্টে দাবি করেন, সাবেক সরকারের আমলে সুবিধাপ্রাপ্ত শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে সামিট গ্রুপ অন্যতম ছিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি সামিট গ্রুপে সজীব ওয়াজেদ জয়ের অংশীদারিত্ব থেকে থাকে, তবে সেটি স্বার্থের সংঘাতের বিষয় কি না।

তবে এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বা সামিট গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে প্রকাশিত ডকুমেন্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে