ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

২০২৬ মে ১৯ ১০:৩০:৫৮
মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। এবার তিনি দাবি করেছেন, তার ক্ষমতায় আসার পর বাংলাদেশের জামায়াতপন্থিদের অস্বস্তি বেড়ে গেছে।

সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত আরও সুরক্ষিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করে যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। তার দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর চেয়ে বাংলাদেশের জামায়াতপন্থিদের অস্বস্তি বেশি বেড়েছে।

তিনি আরও বলেন, বিজেপি সরকার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং রাষ্ট্রের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু ঘোষণা দেন, ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪০ জন গ্রেপ্তার হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের ওপর হামলা, গুণ্ডামি, তোলাবাজি বা সিন্ডিকেট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’।

একই দিনে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভাতা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। শুভেন্দু বলেন, এ অর্থ এখন থেকে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।

এ সময় তিনি মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। শুভেন্দুর দাবি, নিজের বুথেই পরাজিত হয়ে মমতা জনগণের সমর্থন হারিয়েছেন। পাশাপাশি তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে