ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

ঈদের প্রভাবে বাজারে শ্লথ গতি

২০২৬ মে ১৮ ১৪:২২:০৭
ঈদের প্রভাবে বাজারে শ্লথ গতি

নিজস্ব প্রতিবেদক : ঈদকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় শেয়ারবাজারে টানা পতন দেখা দিয়েছে। ১৮ মে সোমবারও আগের দিনের ধারাবাহিকতায় সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর সব সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও হ্রাস পেয়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আসন্ন ঈদকে ঘিরে অনেক বিনিয়োগকারী কোরবানির জন্য অর্থ সংগ্রহ করছেন এবং কেউ কেউ গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে শেয়ারবাজারে অংশগ্রহণ ক্রমশ কমে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সূচক ও লেনদেনে। তবে ঈদের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.০৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসইএস সূচক ৫.৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৬.৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচকও ২.১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮.৩৯ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৩টির শেয়ারের দর বেড়েছে, ২৫৫টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণও কমেছে উল্লেখযোগ্যভাবে। ডিএসইতে এদিন প্রায় ৭২৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৪২ কোটি ১৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের ৩২ কোটি ১১ লাখ টাকার তুলনায় কম।

সিএসইতে মোট ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

এছাড়া সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২৩.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিনও সূচকটি ৩৯.৯৬ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে