তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
নিজস্ব প্রতিবেদক: নাচ-গান ও টিকটক করার অভিযোগে চুয়াডাঙ্গার শহরতলীতে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়দের আপত্তির মুখে দাফন কার্যক্রম থমকে যায়।
জানা গেছে, বুধবার (১৩ মে) রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলে স্থানীয়দের একটি অংশ।
স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও আপত্তি ছিল বলে দাবি করেন তারা। পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করতে অস্বীকৃতি জানানো হয়।
এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আমাদের আপত্তি ছিল। তাই এলাকাবাসী এখানে দাফন দিতে রাজি হয়নি।
অন্য বাসিন্দা মিনারুল ইসলাম বলেন, এটি আমাদের নিজস্ব কবরস্থান। তিনি বা তার পরিবার এখানে সদস্য না। আগে সদস্য হওয়ার কথা বলা হলেও তারা তা মানেননি।
এদিকে সুবর্ণার পরিবারের সদস্যরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তার সৎ বাবা ইসরাইল হোসেন বলেন, এর আগে আমাদের পরিবারের আরেক সদস্যকে এখানেই দাফন করা হয়েছে। এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কবর খুড়তেও দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অন্য কোথাও দাফনের কথা ভাবছি।
পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গার তুহিনের সঙ্গে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় ছয় বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী-সন্তান রেখে ঝিনাইদহের শৈলকুপার পাভেলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন উঠেছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- ১৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের আগে বাজারে চাঙ্গাভাব, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- ১৪ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রভিশন ও কর ব্যয় বাড়লেও মুনাফা বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের
- পরিচালনা পর্ষদ সম্প্রসারণে সংঘস্মারক সংশোধনের উদ্যোগ
- মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য পাঠাতে অনুরোধ মারিকোর
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতার উপস্থিতি ঘিরে নতুন বিতর্ক
- যে কারণে বিজয়ী হয়েও শপথ নিতে পারছেন না দুই সংসদ সদস্য
- স্বামী-স্ত্রী দুজনই সামর্থ্যবান হলে আলাদা কোরবানি নিয়ে শরিয়তের নির্দেশনা
- ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ উল্লেখ করে ট্রাম্পের পোস্ট
- মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
- বাবা মা ছাড়া ৫–১০ বছরের শিশুদের সীমান্ত দিয়ে ফেরত দিল ভারত
- খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ বিক্রির সিদ্ধান্ত
- ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১০ জেলায় তাণ্ডবের শঙ্কা, সতর্ক করলো আবহাওয়া অফিস
- প্রেসিডেন্টকে নিয়ে রিপোর্ট করেই দুই সাংবাদিকের জেল!
- ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা
- কোরবানির দিন হাঁস-মুরগি জবাইয়ের বিধান
- রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- 'এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে'
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
- ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা













