ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন

২০২৬ মে ১২ ১৫:০২:৩৮
লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক: গরমের দিনে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অনেকের কাছেই তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পাখা বন্ধ, অন্ধকার ঘর আর অসহনীয় গরমে লোডশেডিংকে সাধারণত ভোগান্তি হিসেবেই দেখা হয়। তবে এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও কিছু ইতিবাচক দিক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিদ্যুৎ না থাকলে মানুষ স্বাভাবিকভাবেই মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কম ব্যবহার করেন। এতে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হয়, অন্যদিকে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার অভ্যাস থেকেও সাময়িক বিরতি পাওয়া যায়।

লোডশেডিংয়ের সময় পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান। ব্যস্ত জীবনে যেটা অনেক সময় সম্ভব হয় না। কেউ গল্প করেন, কেউ স্মৃতিচারণ করেন, আবার অনেকে একসঙ্গে লুডু, ক্যারাম বা তাস খেলায় মেতে ওঠেন। এতে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

বিশেষজ্ঞদের মতে, রাতে বিদ্যুৎ না থাকলে অনেকের মোবাইল ব্যবহারের সময় কমে যায়। ফলে দ্রুত ঘুমানোর অভ্যাস তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ইতিবাচক। এছাড়া গরমে কিছুটা ঘাম হওয়ায় শরীরের ক্যালরিও ক্ষয় হয়।

এদিকে লিফট বন্ধ থাকলে মানুষ বাধ্য হয়ে সিঁড়ি ব্যবহার করেন। এতে নিয়মিত হাঁটাহাঁটির সুযোগ তৈরি হয়, যা শরীরচর্চার বিকল্প হিসেবেও কাজ করতে পারে।পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগও বাড়ে লোডশেডিংয়ের সময়। ব্যস্ততার কারণে যাদের সময় দেওয়া সম্ভব হয় না, তারা এ সময় বিড়াল, কুকুর বা পাখির সঙ্গে সময় কাটাতে পারেন।

সব মিলিয়ে, লোডশেডিং যদিও সাময়িক অস্বস্তি তৈরি করে, তবুও এর মধ্যেও কিছু ছোট ছোট আনন্দ ও উপকারিতা খুঁজে পাওয়া সম্ভব।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে