ব্যাংক খাতে লুটেরাদের ফেরার পথ বন্ধ: বিএবি
নিজস্ব প্রতিবেদক; বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংস (বিএবি)। বৈঠকে আর্থিক সহায়তা, নতুন আইন এবং শিল্পখাতের সংকট নিয়েও আলোচনা হয়।
সোমবার অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার। তিনি জানান, ব্যাংকিং খাতের বিভিন্ন নীতিগত বিষয় এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে গভর্নরের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।
বৈঠকে কোম্পানি আইনের সংশোধিত ১৮-ক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, আইনের ব্যাখ্যা বা প্রয়োগের সুযোগ নিয়ে অতীতে অনিয়মে জড়িত কিছু গোষ্ঠী আবারও ব্যাংকের নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতে পারে।
তবে এ বিষয়ে গভর্নর স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বলে জানান আবদুল হাই সরকার। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান ব্যাংক রেগুলেশন আইনের সব শর্ত কার্যকরভাবে অনুসরণ করা হলে ব্যাংক খাতের অনিয়মকারী বা লুটেরাদের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি আলোচিত ধারাটি বর্তমানে কার্যকর নয় বলেও উল্লেখ করা হয়েছে।
বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান চালু করতে বিশেষ আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। এ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে বৈঠকে জানানো হয়।
তবে এই সুবিধা সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। যেসব শিল্পপ্রতিষ্ঠানের প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম রয়েছে কিন্তু চলতি মূলধনের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আবদুল হাই সরকার বলেন, কোনো প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার আগে তার আর্থিক অবস্থা, দায়-দেনা, ব্যবসার বাস্তবতা এবং অতীত কার্যক্রম কঠোরভাবে যাচাই করা হবে। কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
দুর্বল ব্যাংক একীভূতকরণের প্রসঙ্গেও গভর্নর তার অবস্থানে অনড় রয়েছেন বলে জানান বিএবি চেয়ারম্যান। এর আগে যে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
এছাড়া শিল্পখাতে গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। দীর্ঘদিনের জ্বালানি ঘাটতির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না, ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ব্যয়ও বেড়ে যাচ্ছে।
সার্বিকভাবে ব্যাংকিং ও শিল্প খাতের বিভিন্ন সংকট ও উদ্বেগের বিষয়গুলো গভর্নরের সামনে তুলে ধরেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক এসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিলেও যেকোনো ধরনের আর্থিক সহায়তায় কঠোর যাচাই-বাছাইয়ের নীতিতে অটল থাকার কথা জানিয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










