বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বোনাস ডিভিডেন্ড ঘোষণা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি। আগে দেওয়া তথ্য সংশোধন করে এবার ব্যাংকটি জানিয়েছে, বোনাস ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।
বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে।
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত এক সংবাদে উত্তরা ব্যাংক জানিয়েছিল, বোনাস ডিভিডেন্ড ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগতে পারে। কিন্তু নতুন ব্যাখ্যায় ব্যাংকটি বলছে, ওই তথ্যটি প্রযোজ্য নয় এবং তা উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে তারা।
ডিএসইর মাধ্যমে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির ৮৫৬তম পরিচালনা পর্ষদ সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার হাতে ব্যাংকের ২.৪২ শতাংশ শেয়ার রয়েছে। এর ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান সম্মিলিত শেয়ারধারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৫৩ শতাংশে। এই শর্ত পূরণ হওয়ায় তারা ২০২৫ অর্থবছরের জন্য বোনাস ডিভিডেন্ড সুপারিশ করেছে এবং এর জন্য নিয়ন্ত্রক সংস্থার কোনো অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।
ব্যাংকটি আরও জানিয়েছে, এর আগে আসিফ রহমানের পরিচালক পদটি প্রায় ৯ মাসের জন্য শূন্য ছিল। ওই সময়ে ব্যাংকের পর্ষদের হাতে সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ছিল না। তবে তাকে পুনরায় বোর্ডে অন্তর্ভুক্ত করার পর সেই ঘাটতি পূরণ হয়েছে। এরপরই পরিচালনা পর্ষদ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া তার ব্যক্তিগত ২.৪২ শতাংশ শেয়ার এখনো সিডিবিএলের ব্লক মডিউলে রয়েছে বলেও জানিয়েছে ব্যাংকটি।
ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণ হওয়ায় এখন ২০২৫ সালের জন্য বোনাস ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। ব্যাংক কর্তৃপক্ষ তাই আগের বিভ্রান্তিকর সংবাদটি আমলে না নিতে বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে। পর্ষদ সদস্যদের হাতে ৩০ শতাংশ শেয়ার নিশ্চিত হওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ পাওয়ার বিষয়ে এখন আশাবাদী হতে পারেন।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, এই ব্যাখ্যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হবে।
প্রসঙ্গত, উত্তরা ব্যাংক পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২।
মামুন/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










