ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার

২০২৬ মে ১০ ১৬:০২:৫৭
আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার

নিজস্ব প্রতিবেদক: সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা–কে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তাদের ব্যক্তিগত সম্পর্কের ঘটনাগুলোকে “নাটকীয়” বলে উল্লেখ করেন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনকে ধর্মীয় ভাষা ও ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপনেরও সমালোচনা করেন তিনি।

সালাহউদ্দিন আম্মার দাবি করেন, ব্যক্তিগত আবেগ, সম্পর্কের সংকট বা ভুল সিদ্ধান্তকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার প্রবণতা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।

পোস্টে তিনি আরও লেখেন, বারবার বিচ্ছেদ ও পুনর্মিলনের ঘটনাকে ইসলামের শিক্ষার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, ধর্মের আড়ালে ব্যক্তিগত ব্যর্থতা ঢাকার চেষ্টা করলে ইসলামের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া কিছু আলেম ও ধর্মীয় বক্তার ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি। তার অভিযোগ, কেউ কেউ সমালোচনামূলক মূল্যায়নের বদলে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

তবে এ বিষয়ে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বা সাবিকুন নাহার সারা–এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে