ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

রাষ্ট্রপতির আগমন-বিদায়ে নতুন নিয়ম

২০২৬ মে ০৯ ১৮:৩৪:৫৫
রাষ্ট্রপতির আগমন-বিদায়ে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রীয় প্রটোকল বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশ সফর ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত উচ্চপদস্থ ব্যক্তিদের সংখ্যা কমানো হয়েছে।গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতির যাত্রা ও আগমনের সময় বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন—

মন্ত্রিসভার একজন সদস্য

ডিপ্লোমেটিক কোরের প্রধান

স্বাগতিক দেশের মিশন প্রধান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়–এর সচিব

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও সামরিক সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান

এর আগে ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশনায় রাষ্ট্রপতির বিদেশ সফর সংক্রান্ত প্রটোকলে বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতির বাধ্যবাধকতা ছিল।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আরও সংক্ষিপ্ত ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে