ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!

২০২৬ মে ১০ ১৫:২২:৫৪
মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!

নিজস্ব প্রতিবেদক: মা দিবস উপলক্ষে কর্মীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কর্মীরা মা-বাবাকে নিয়ে ঘুরতে গেলে পাবেন তিন দিনের বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা।

ভারতীয় সংবাদমাধ্যম–এর প্রতিবেদনে বলা হয়, দিল্লিভিত্তিক একটি মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের সিইও রজত গ্রোভার এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, ব্যস্ত জীবনের কারণে অনেক সন্তানই বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই কর্মীদের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিডিওতে তিনি কর্মীদের বাবা-মায়ের পছন্দের খাবার বা কোথায় ঘুরতে যেতে চান, তা জানার আহ্বান জানান। পাশাপাশি তিন দিনের বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন।

ভিডিওর ক্যাপশনে রজত গ্রোভার লেখেন, “আমরা প্রায়ই সেই মানুষগুলোর জন্য ‘একদিন’ বলি, যারা পুরো জীবন আমাদের জন্য ‘হ্যাঁ’ বলে গেছেন।”

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে কর্মীদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্কের প্রতি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে