ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সৌদিতে কর্মীদের ধর্মীয় ছুটিতে বড় পরিবর্তন

২০২৬ এপ্রিল ৩০ ১২:২১:৫৬
সৌদিতে কর্মীদের ধর্মীয় ছুটিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত শ্রমিকদের জন্য বড় একটি ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন বিধিমালা অনুযায়ী, কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন।

বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ হজ ছুটি নিতে পারবেন। এই সময়ের মধ্যে ঈদুল আজহার সরকারি ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি, এই ছুটি একজন কর্মী তার চাকরি জীবনে মাত্র একবারই গ্রহণ করতে পারবেন। এছাড়া, আগে কখনো হজ পালন না করে থাকলে তবেই এই সুযোগ পাওয়া যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোন প্রতিষ্ঠানে কতজন কর্মী একসঙ্গে হজ ছুটি পাবেন, তা নির্ধারণ করার ক্ষমতা থাকবে নিয়োগকর্তার হাতে। কর্মীদের কাজে বিঘ্ন না ঘটিয়ে এ সুবিধা কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটিতে কর্মরত মুসলিম শ্রমিকদের ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ আরও সহজ হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে