ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

ডিআইজির নাম ভাঙিয়ে তদবির, যা বলছে পুলিশ

২০২৬ এপ্রিল ১৩ ১৬:৪০:৩৫
ডিআইজির নাম ভাঙিয়ে তদবির, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নকে কেন্দ্র করে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ।

সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানান, ওসি পদায়ন নিয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গত ১০ এপ্রিল প্রকাশিত নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, থানার ওসি পদে পদায়নের পূর্ণ ক্ষমতা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। এ প্রক্রিয়ায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।

প্রশাসনিক নিয়ম অনুযায়ী, জেলার পুলিশ সুপাররা পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় ওসি নিয়োগ দিয়ে থাকেন।

তবে বিষয়টি পরিষ্কারভাবে জানানো সত্ত্বেও কিছু ব্যক্তি ও মহল ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় ওসি পদায়নের জন্য ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির ও সুপারিশ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে বা প্রভাব খাটানোর কথা বলে আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, তদবির বা আর্থিক লেনদেনের মাধ্যমে ওসি পদায়নে কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি। সংশ্লিষ্ট সবাইকে অনৈতিক তদবির থেকে বিরত থাকা এবং স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে