ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
নিজস্ব প্রতিবেদক: গুঞ্জন চলছিল আগে থেকেই, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিল। ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বোর্ড সভায় উপস্থিত একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৩ আগস্ট ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান ওমর ফারুক খাঁন। তার নিয়োগে কেন্দ্রীয় ব্যাংক ২ আগস্ট অনাপত্তি দিয়েছিল।
এরও আগে, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মে মাসে ব্যাংকটির সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা চাকরি হারানোর পর এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক খাঁন।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুলাই পরিচালনা পর্ষদ তাকে নিয়মিত এমডি হিসেবে নিয়োগ দিয়ে অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। পরবর্তীতে ২৪ জুলাই তিনি সাক্ষাৎকার দেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ব্যাংক তার নিয়োগে অনাপত্তি প্রদান করে।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী ওমর ফারুক খাঁন ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থাকা অবস্থায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর তিনি এনআরবি ব্যাংকে যোগ দেন এবং সেখানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে ওমর ফারুক খাঁনকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন করে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামুন/
পাঠকের মতামত:
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- সরকারি চাকরিজীবীদের সুখবর!
- ঈদের আগে শনিবারও খোলা শেয়ারবাজার
- নতুন গভর্নরের সই করা ৩ ধরনের নোট বাজারে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
- সাবধান! এই ৫ খাবার বারবার গরম করলেই বিপদ
- এক জেলায়ই ৬ লাখ গরু, দাম ৩৫০ কোটি টাকা
- সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি
- ভারতের মানচিত্র বদলে দেয়ার হুঁশিয়ারি
- ‘আমি ফেঁসে গেছি, তুমি ফেঁসে যেয়ো না’
- প্রতিদিন কোটি টাকার চাঁদাবাজি! মুখোমুখি দুই এমপি
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- বিএটির প্রথম প্রান্তিক প্রকাশ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- ব্যাংক বোর্ডের জন্য নতুন নিয়ম, শেয়ারবাজারে আসছে স্বস্তি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা











