ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানালেন হাসনাত

২০২৬ এপ্রিল ১৩ ১০:৫১:৪৫
‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্যকে কেন্দ্র করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না।

হাসনাত বলেন, “সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। একই বিষয়ে একজন সদস্য ৪০–৪৫ মিনিট কথা বলার সুযোগ পান, অথচ আমাকে দেওয়া হয় মাত্র দুই মিনিট।” তিনি আরও অভিযোগ করেন, মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ বিষয়েও তাকে সীমিত সময় দেওয়া হয়েছে, ফলে যুক্তিসঙ্গত জবাব দেওয়ার সুযোগ পাওয়া যায় না।

তিনি বলেন, “একই টপিকে কেউ দীর্ঘ সময় বক্তব্য দেবেন আর অন্যরা মাত্র দুই মিনিট—এটা অযৌক্তিক। সময় চাইলে বলা হয়, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট’। এটি অন্যায্য আচরণ।”

এর আগে, গত শুক্রবার ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্কের সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং হইচই করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এটা শাহবাগ চত্বর নয়, এটি সংসদ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যদের বক্তব্য শুনতে হবে।”

স্পিকার তার বক্তব্যে অতীতের তুলনায় বর্তমান সংসদকে বেশি সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলেও উল্লেখ করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে