ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

২০২৬ এপ্রিল ১২ ১৯:০১:২০
কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।রোববার (১২ এপ্রিল) বিকেলে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তাকে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে এক মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম।

অভিযোগ রয়েছে, ওই সময় ছোঁড়া গুলিতে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তিনি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।এর আগে গত ১৭ জুলাই লালবাগ থানায় এই মামলা করা হয়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর গত ৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর আদালতের আদেশে জামিন মঞ্জুর হলে তিনি মুক্তি পান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে