ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের

২০২৬ এপ্রিল ১৩ ১০:৪৬:৪৫
রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বার্জারপিবিএল) রাইট শেয়ার ইস্যুতে সংগৃহীত তহবিল ব্যবহারের সময়সীমা বাড়ানোর অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এ সংক্রান্ত আবেদন করে। তার প্রেক্ষিতে ১২ এপ্রিল ২০২৬ এক চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি সময় বৃদ্ধির অনুমোদন দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাইট শেয়ার থেকে প্রাপ্ত অর্থ আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত ব্যয় করা যাবে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তে নির্ধারিত মেয়াদের মধ্যে পরিকল্পিত প্রকল্প বাস্তবায়নে বাড়তি সময় পাবে প্রতিষ্ঠানটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে