ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

১৪ এপ্রিল মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

২০২৬ এপ্রিল ১৩ ১৫:০৮:১৬
১৪ এপ্রিল মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্টেশন আংশিক ও পুরোপুরি বন্ধ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ওই দিন শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিন বন্ধ রাখা হবে।

ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা বৈশাখে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল জনসমাগম হয়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের বিকল্প রুট ব্যবহার ও ভ্রমণ পরিকল্পনা করে চলাচলের অনুরোধ জানিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে