এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৬ তারিখে শেয়ারনিউজে “ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরের ব্যাখ্যা দিল এসএস স্টিল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি মূলত এসএস স্টিল প্রেরিত তথ্যের উপর তৈরি করা হয়েছিল। ওই প্রতিবেদনের উপর এবার ইস্টার্ন ব্যাংক তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেছে। ব্যাংকটির দাবি, প্রতিবেদনে প্রকাশিত অধিকাংশ তথ্যই অসত্য, বিকৃত, অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর। এ কারণে তারা এর প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। নিচে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে দেওয়া সেই ব্যাখ্যাটি হুবহু তুলে ধরা হলো—
১. এস.এস. স্টিল লিঃ বিগত ২০২৩ ইং সালে ইস্টার্ন ব্যাংকের নিকট থেকে বিভিন্ন প্রকার জামানত ও পার্সোনাল গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১০৮ কোটি টাকা ঋণ সুবিধা গ্রহন করে| কিন্তু ঋণ গ্রহণ করার পর থেকে এস.এস. স্টিল লিঃ প্রতিনিয়ত ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে আসছিল এবং বিভিন্ন ভাবে তলব তাগাদা ও আইনগত নোটিশ প্রদান করা সত্ত্বেও এস.এস. স্টিল লিঃ দীর্ঘ সময় ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হন|
২. তৎপর ইস্টার্ন ব্যাংক বিআরপিডি সার্কুলার নং-৬, তারিখ ১২/০৩/২০২৪ অনুযায়ী ২৭/১১/২০২৪ ইং তারিখের পত্রের মাধ্যমে জনাব জাভেদ ওপেনহাপেন, চেয়ারমান এস.এস. স্টিল লিঃ কে একটি শো-কজ নোটিশ প্রদান করতঃ পরবর্তী ১৪ দিনের মধ্যে এস.এস. স্টিল লিঃ কে ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা মর্মে কেন গ্রহণ করা হবে না তৎমর্মে ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করেন| অতঃপর ইস্টার্ন ব্যাংক ১৯/০১/২০২৫ ইং পত্রের মাধ্যমে জনাব জাভেদ ওপেনহাপেন, চেয়ারমান এস.এস. স্টিল লিঃ কে অবহিত করেন যে, তার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ইস্টার্ন ব্যাংক এস.এস. স্টিল লিঃ কে ইচ্ছাকৃত ঋণ খেলাপী হিসেবে গণ্য করে|
৩. তৎপর জনাব জাভেদ ওপেনহাপেন, চেয়ারমান এস.এস. স্টিল লিঃ ইস্টার্ন ব্যাংকের ১৯/০১/২০২৫ইং তারিখের পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের নিকট আপীল দায়ের করেন| অতঃপর বাংলাদেশ ব্যাংকের আপীল বোর্ড ইস্টার্ন ব্যাংক ও এস.এস. স্টিল লিঃ উভয় পক্ষকে শুনানী অন্তে ইহার ১৭/০৭/২০২৫ ইং তারিখের পত্রের মাধ্যমে ইস্টার্ন ব্যাংককে অবহিত করেন যে, ইস্টার্ন ব্যাংক কর্তৃক এস.এস. স্টিল লিঃ কে ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিতকরণ সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য করা হয়েছে| তৎপর ইস্টার্ন ব্যাংক ইহার ২১/০৭/২০২৫ ইং তারিখের পত্রের মাধ্যমে এস.এস. স্টিল লিঃ কে ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অবহিত করেন|
৪. পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক বাধ্য হয়ে এস.এস. স্টিল লিঃ, ইহার সকল পরিচালক ও পার্সোনাল গ্যারান্টাদের বিরুদ্ধে বিগত ২৮/১১/২০২৪ ইং তারিখে বিজ্ঞ ৩য় অর্থঋণ আদালত, ঢাকায় ২৬/১১/২০২৪ ইং তারিখ পর্যন্ত ১০৩,১৫,৮৩,৪০৪.০৯ টাকা (একশত তিন কোটি, পনের লক্ষ, তিরাশি হাজার, চারশত চার টাকা নয় পয়সা) মাত্র আদায়ের নিমিত্তে অর্থঋণ মামলা নং- ২৬৭৩/২০২৪ দায়ের করে|
৫. উক্ত মামলা চলাকালীন সময়ে ইস্টার্ন ব্যাংক গত ০৭/০১/২০২৫ ইং তারিখে জনাব জাভেদ ওপেনহাপেন অর্থাৎ উক্ত অর্থঋণ মামলার ৩নং বিবাদীর মালিকানাধীন বনানী আবাসিক এলাকার সড়ক নং ১৮, প্লট নং-৩৬ এ অবস্থিত ৫ কাঠা জমির উপর নির্মিত বাড়ীটি ক্রোকাবন্ধ করার আবেদন করিলে, বিজ্ঞ অর্থঋণ আদালত শুনানী অন্তে ১৫ দিনের শো-কজ প্রদান করেন, যাহা গত ১৮/০১/২০২৫ ইং তারিখে ˆদনিক যায়যায়দিন প্রত্রিকায় প্রকাশিত হয়| পরবর্তীতে বিজ্ঞ ৩য় অর্থঋণ আদালত, ঢাকা শুনানী অন্তে গত ১৬/০৩/২০২৫ ইং তারিখের আদেশের মাধ্যমে উক্ত ক্রোকের দরখাস্ত মঞ্জুর করেন| তৎপর বিজ্ঞ ৩য় অর্থঋণ আদালত, ঢাকা অর্থঋণ মামলার কার্যক্রমের ধারাবাহিকতায় গত ১৯/০৫/২০২৫ ইং তারিখে উক্ত অর্থঋণ মামলা নং ২৬৭৩/২০২৪ ইস্টার্ন ব্যাংকের অনুকূলে রায় প্রদান করেন| উল্লেখ্য যে, উক্ত ক্রোকাবদ্ধ সম্পত্তি উক্ত অর্থঋণ মামলার ডিক্রির অন্তর্ভূক্ত হয়|
৬. তৎপর এস.এস. স্টিল লিঃ উক্ত রায়ে উল্লেখিত সময়ের মধ্যে বিজ্ঞ ৩য় অর্থঋণ আদালত, ঢাকার নির্দেশনা মোতাবেক ইস্টার্ন ব্যাংকের অনুকূলে ডিক্রিকৃত টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ইস্টার্ন ব্যাংক উক্ত অর্থঋণ মামলার রায় কার্যকর করার লক্ষ্যে বিগত ২৫/০৮/২০২৫ ইং তারিখে ২৪/০৮/২০২৫ ইং তারিখ পর্যন্ত ১১২,৪১,৪২,৬৬৯.৩২ টাকা (একশত বার কোটি, একচল্লিশ লক্ষ, বিয়াল্লিশ হাজার, ছয়শত উন সত্তর টাকা বত্রিশ পয়সা) মাত্র আদায়ের নিমিত্তে অর্থজারী মোকদ্দমা নং ১১০৬/২০২৫ দায়ের করে|
৭. অতঃপর বিজ্ঞ ৩য় অর্থঋণ আদালত, ঢাকা উক্ত অর্থজারী মামলার ধারাবাহিকতায় অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৩(১) ধারা মতে অন্যান্য দায়বদ্ধ সম্পত্তি সহ উক্ত ক্রোকাবদ্ধ সম্পত্তি বিক্রয় করতঃ ডিক্রির টাকা আদায়ের নিমিত্তে গত ০৪/১১/২০২৫ ইং তারিখে ˆদনিক ভোরের ডাক ও ˆদনিক মানবজমিন পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রচার করে|
৮. জনাব সাইদ রেজারাজ আহম্মেদ, পরিচালক, এস.এস. স্টিল লিঃ উক্ত নিলামের ˆবধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং- ২০০৯৮/২০২৫ দায়ের করেন| যাহাতে মহামান্য হাইকোর্ট বিভাগ বিগত ৩০/১১/২০২৫ ইং তারিখে রুল ইস্যু করতঃ উক্ত নিলামের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগীতকরন সহ নিম্নোক্ত আদেশ প্রদান করেনঃ
“The petitioner is directed to pay total outstanding dues to the concern Bank within 12 (twelve) months by 4 (four) equal installments. The petitioner is also directed to file an affidavit-in-compliance after payment of each installment, failing which, the rule shall stand discharged.”
৯. জনাব সাইদ রেজারাজ আহম্মেদ, পরিচালক, এস.এস. স্টিল লিঃ মহামান্য হাইকোর্টের উক্ত আদেশ পরিপালনে ব্যর্থ হন এবং ইস্টার্ন ব্যাংকে অদ্যাবধি কোন টাকা প্রদান করেন নাই| উল্লেখ্য যে, ইস্টার্ন ব্যাংক উক্ত রীট পিটিশনের রুলনিশির কপি প্রাপ্ত হয়ে ইহার লিগ্যাল রিটেইনার জনাব ওমর সাদাত, ব্যারিস্টার-এ্যাট-ল, সিনিয়র এডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশকে নিয়োগ করেছেন উক্ত রীট পিটিশনটি ইস্টার্ন ব্যাংকের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য| জনাব ওমর সাদাত ইতিমধ্যে উক্ত রুল খারিজ ও স্থগিতাদেশ বাতিল করার জন্য আবেদন করেছেন যা শুনানীর আপেক্ষায় আছে|
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ








