ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

এবার নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছেন সাকিব

২০২৬ এপ্রিল ১৩ ১০:৩৮:২১
এবার নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছেন। ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতিবিদের পর এবার তিনি প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম—‘বিয়ন্ড বাংলা’।

বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শিগগিরই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

‘বিয়ন্ড বাংলা’ একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে, যেখানে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হলেও আন্তর্জাতিক পাঠকের কথা বিবেচনায় রেখে ইংরেজি কনটেন্টও সমান গুরুত্ব পাবে।

এই প্ল্যাটফর্মে লিখিত সংবাদের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।নতুন উদ্যোগ প্রসঙ্গে সাকিব বলেন, “চেষ্টা করব এক্সক্লুসিভ ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে।”

বিশ্বজুড়ে পরিচিত একজন ক্রীড়াবিদ হিসেবে সাকিব আল হাসান-এর এই নতুন উদ্যোগ বাংলাদেশের গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে