ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি সরবরাহে বড় সুখবর

২০২৬ এপ্রিল ১৩ ১২:৫১:০৭
জ্বালানি সরবরাহে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া থেকে প্রায় ৬০ হাজার টন (প্রায় ৭ কোটি ১১ লাখ লিটার) ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে আসছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ও রাতে তিন ঘণ্টা বিরতিতে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জাহাজ দুটি হলো ‘এমটি টর্ম দামিনি’ এবং ‘এমটি লুসিয়া সোলিস’।

এর মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার, যা মালয়েশিয়ার জোহর বন্দর থেকে যাত্রা করেছে। অন্যদিকে ‘এমটি লুসিয়া সোলিস’ ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ, যা মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে বাংলাদেশে রওনা দেয়।

জাহাজ দুটি গত ৯ এপ্রিল বাংলাদেশ অভিমুখে যাত্রা শুরু করে। প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার টন করে ডিজেল বহন করা হচ্ছে।

বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া এই ডিজেল সরবরাহ করছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ দুটি পৌঁছালে দেশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বাভাবিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে