বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুন কার্যকর হওয়া ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নের সময়সীমা আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
রোববার ডিবিএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (০৭ এপ্রিল) সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সই করা চিঠির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে।
ডিবিএ জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস-২০২৫ এর মাধ্যমে বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়ানো এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে।
তবে সংগঠনটির মতে, নির্ধারিত ছয় মাসের সময়সীমা—যা আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত—এই নতুন বিধিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে তিনটি গুরুত্বপূর্ণ বিধান বাস্তবায়নে অতিরিক্ত সময় প্রয়োজন বলে তারা মনে করছে।
সময়সীমা বাড়ানোর পেছনে যুক্তি হিসেবে ডিবিএ বলছে, ব্রোকারেজ হাউজগুলোর অভ্যন্তরীণ নীতিনির্ধারণ, ঝুঁকি মূল্যায়ন, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং অপারেশনাল সিস্টেমে সমন্বয়ের জন্য আরও সময় দরকার। অনেক প্রতিষ্ঠান এখনো নীতিমালা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর পেছনে দক্ষ জনবলের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ক্লায়েন্টদের মতামত অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা কাজ করছে।
এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডিকিউরি রুলস, ২০১৯-এর সঙ্গে সামঞ্জস্য আনতে সিস্টেম উন্নয়ন, জনবল প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ নিরীক্ষার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তড়িঘড়ি করে বাস্তবায়ন করলে অপারেশনাল ত্রুটি কিংবা মার্জিন সেবায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
ডিবিএ আরও উল্লেখ করেছে, বিদ্যমান বিপুল সংখ্যক ঋণ হিসাবের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অমার্জিনযোগ্য সিকিউরিটিজ রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে গেলে বাধ্যতামূলক বিক্রির পরিস্থিতি তৈরি হতে পারে, যা বাজারে অস্থিরতা বাড়াতে পারে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলতে পারে। একই সঙ্গে তারল্য সংকটও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংগঠনটির মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটজনিত প্রভাবের কারণে বর্তমান বাজার পরিস্থিতি এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় নতুন বিধিমালা বাস্তবায়নে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে।
এ প্রেক্ষাপটে ডিবিএ মার্জিন রুলস, ২০২৫ বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে। এতে ব্রোকারেজ হাউজগুলো পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে এবং ধাপে ধাপে বিধিমালাটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি।
উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট বিএসইসির ৯৬৭তম কমিশন সভায় শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ‘মার্জিন রুলস-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
মিজান/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


