ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা

২০২৬ এপ্রিল ১২ ১৯:০৫:২৩
হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জলিল রহিমি জাহানাবাদী।রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত এক শোক ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইরানি রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে অনেক জাহাজ আটকে আছে। এর মধ্যে কিছু বাংলাদেশি জাহাজও রয়েছে।

তিনি বলেন,“আমরা বাংলাদেশকে সহযোগিতা করব। দ্রুতই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।”

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং দুই দেশ একে অপরকে “ভ্রাতৃপ্রতিম” হিসেবে দেখে।তিনি বলেন, দুই দেশের মধ্যে কোনো শত্রুতা নেই এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

ইরান–যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ও ওমানসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।তবে তিনি স্পষ্ট করে বলেন, মর্যাদার ভিত্তিতে আলোচনা না হলে ইরান কোনো আলোচনায় অংশ নেবে না।

রাষ্ট্রদূত দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে এবং বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায় না, তবে হামলার জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচি, প্রতীকী কফিন প্রদর্শনী এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা যুদ্ধবিরোধী অবস্থান জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে