ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

হাইকোর্টের বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

২০২৬ এপ্রিল ১৩ ১৫:২৩:০৫
হাইকোর্টের বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (১৩ মার্চ) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদ-এর দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনের আরও বলা হয়, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে