ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

মন্ত্রীর ধাক্কা খেয়ে যা বললেন মেহেরপুরের সাবেক এমপি 

২০২৬ এপ্রিল ১৩ ১৫:১৯:৪৯
মন্ত্রীর ধাক্কা খেয়ে যা বললেন মেহেরপুরের সাবেক এমপি 

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুণ ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ধাক্কাধাক্কির একটি দৃশ্য দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে।

তবে ঘটনার পরদিন সোমবার (১৩ এপ্রিল) দুই নেতার মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাতের পর মাসুদ অরুণ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তার ঘনিষ্ঠ বন্ধু ও ভাইসুলভ সম্পর্কের মানুষ। খাল খনন কর্মসূচির সময় তারা করমর্দন ও কুশল বিনিময় করেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, অতিরিক্ত ভিড়ের কারণে সৃষ্ট স্বাভাবিক ধাক্কাধাক্কির একটি মুহূর্তকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে উভয় পক্ষই বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে