ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি

২০২৬ এপ্রিল ১৩ ১৫:১২:০৯
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার এবং এস্কোয়ার নিট কম্পোজিট।

কোম্পানিগুলোর মধ্যে কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং পিপলস ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

একই সভায় পিপলস ইন্স্যুরেন্স ও ইউনিলিভার কনজুমার ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এছাড়া, শাহজীবাজার পাওয়ার ও এস্কোয়ার নিট কম্পোজিট ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপÑ

২০ এপ্রিল, ২০২৬ (সোমবার):

শাহজীবাজার পাওয়ার কোম্পানিÑ বিকেল ৩:০০ টায়

ইউনিলিভার কনজুমারÑ বিকেল ৪:০০ টায়

২৩ এপ্রিল (বৃহস্পতিবার)

পিপলস ইন্স্যুরেন্সÑ বিকাল ৩:০০ টায়

কর্ণফুলী ইন্স্যুরেন্সÑ বিকাল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার)

এস্কোয়ার নিট কম্পোজিটÑ বিকেল ৩:০০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে