ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

হজ নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা দিল সৌদি সরকার

২০২৬ এপ্রিল ১৩ ১০:১৪:৫৯
হজ নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা দিল সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের জন্য ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য নয় বলে নতুন করে স্পষ্ট করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

রবিবার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের একমাত্র বৈধ উপায় হলো সরকারিভাবে ইস্যুকৃত হজ ভিসা।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এ ধরনের ভিসাধারীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে হজের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, হজ সংক্রান্ত সব বুকিং ও রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই সম্পন্ন করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে