ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব

২০২৬ এপ্রিল ১২ ১০:৫৯:৫৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি হয়েছেন।

মন্ত্রী বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

শনিবার (১১ এপ্রিল) রাতে তিনি জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন-ও মন্ত্রীর খোঁজখবর নিয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে কাউকে মন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ কাজে গভীর রাত পর্যন্ত জেগে থাকার কারণে পর্যাপ্ত ঘুম না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

এর আগে, শুক্রবার দু’দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে