পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ্ লিমিটেডের বাংলাদেশে থাকা সম্পদ ও দায় অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। এই অধিগ্রহণের বিষয়ে ইতোমধ্যে ব্যাংক আলফালাহ্র শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিষয়টি চূড়ান্ত করতে ব্যাংক এশিয়া আগামী রোববার (১২ এপ্রিল) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে পাকিস্তানি ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম সম্পূর্ণভাবে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া পিএলসি।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সভায় ব্যাংক আলফালাহ্র বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় এখন শেয়ারহোল্ডারদের আনুষ্ঠানিক সম্মতি নিতে ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি এই প্রক্রিয়ার রেকর্ড ডেট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাংক আলফালাহ্র ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেন। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে থাকা সম্পদ ও দায় প্রায় ৫৮০ কোটি টাকায় (প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার) বিক্রি করা হবে।
এ বিষয়ে প্রাসঙ্গিক নথি ইতোমধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত বিক্রয়মূল্য ও শর্তাবলী আইন ও বিধি অনুযায়ী ভবিষ্যতে কিছুটা সমন্বয় হতে পারে বলে জানানো হয়েছে।
এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল থাকবে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই ব্যাংক এশিয়া আনুষ্ঠানিকভাবে ব্যাংক আলফালাহ্র বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করবে।
মামুন/
পাঠকের মতামত:
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- টিকিট কাটলেই ফ্রি ইন্টারনেট; ভ্রমণে নতুন চমক
- লোকসানেও ডমিনেজ স্টিলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে জরিমানা বিএসইসির
- যেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা
- হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
- নবী ইয়াহইয়া ও নবী জাকারিয়াহ আলাইহিস সালামের জীবন কাহিনী
- স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী
- মনোনয়ন নিতে গিয়ে প্রশ্নবাণে কনকচাঁপা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
- কুরআনে বর্ণিত ২৫ জন নবীর সংক্ষিপ্ত জীবনী
- সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে
- পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প
- আমানত সংগ্রহে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক
- অচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন
- অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো
- পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল
- সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন
- তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস
- খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন












