ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

২০২৬ এপ্রিল ১২ ১০:৩৮:২১
নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ২০২৩ সালের ভ্যালুয়েশন রিপোর্ট অনুমোদন করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ২২৭তম সভায়, যা ২০২৬ সালের ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়, সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কোম্পানি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নেট দায় দাঁড়িয়েছে ১,৪২৬ কোটি ৭৮ লাখ ১ হাজার ২৪৭ টাকা, যা আগের বছর ২০২২ সালের একই সময়ে ছিল ১,৪৩২ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ২৪ টাকা। অর্থাৎ নেট দায় আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

এদিকে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির ব্যালান্স শিটে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৫৭ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৮০১ টাকা। আগের বছর একই সময়ে এ ফান্ডের পরিমাণ ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৬০ টাকা। অর্থাৎ লাইফ ফান্ডও হ্রাস পেয়েছে।

অন্যদিকে, আলোচিত বছরে কোম্পানির সারপ্লাস বা ডেফিসিট অবস্থান ছিল ঋণাত্মক, অর্থাৎ ঘাটতি দাঁড়িয়েছে ৬৬৯ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা, যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৬৬১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার ৩৬৪ টাকা ঘাটতি। অর্থাৎ কোম্পানির সার্বিক ঘাটতির পরিমাণ আগের বছরের তুলনায় আরও বেড়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নেট দায় কিছুটা কমলেও লাইফ ফান্ড হ্রাস পাওয়ার পাশাপাশি কোম্পানির সার্বিক ঘাটতির পরিমাণ আরও বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে