ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

৩ কোটি টাকা লুটের রূপালী ব্যাংক ম্যানেজার, ১৫ বছরের কারাদণ্ড!

২০২৬ এপ্রিল ০৮ ১৯:২০:৩৭
৩ কোটি টাকা লুটের রূপালী ব্যাংক ম্যানেজার, ১৫ বছরের কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. বেলায়েত হোসেন গ্রাহকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের দায়ে ১৫ বছরের কারাদণ্ড পেয়েছেন।

বেলায়েত হোসেন সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন। ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকাকালীন তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে উল্লেখিত পরিমাণ টাকা উত্তোলন করেন।

নোয়াখালীর বিশেষ জজ আদালত বিচারক শওকত আলী এ রায় দেন। আসামি রায়ের সময় উপস্থিত ছিলেন না, তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে আদালত তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেছেন।

মামলাটি ২০১৬ সালে সোনাইমুড়ী থানায় দায়ের করা হয়েছিল এবং তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক অভিযোগপত্র জমা দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে