ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

২০২৬ এপ্রিল ০৭ ১২:০১:৩২
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। সরকার জানিয়েছে, আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ মে থেকে শুরু হতে পারে। জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পালন করা হয়। আরাফাত দিবসে হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশটির মন্ত্রিসভা এই সম্ভাব্য সময়সূচি ধরে ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি সাধারণত শনিবার ও রবিবার থাকে, যা এ বছর ৩০ ও ৩১ মে। এছাড়া ২৬ মে হজের দিনও সরকারি ছুটি থাকবে। ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোট ছয় দিনের টানা সরকারি ছুটি থাকবে, যা নাগরিকরা এই বছর হজ ও ঈদুল আজহার অনুষ্ঠানে অংশগ্রহণ ও পারিবারিক অনুষ্ঠান পালনে উপভোগ করতে পারবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে