ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত

২০২৬ এপ্রিল ০৭ ১১:৪৪:০৪
অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশনায় এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সকল সম্পদ ও সম্পত্তির যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও সংরক্ষণ নিশ্চিত করতেই এই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত রিসিভার ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নির্ধারিত শর্ত ও নির্দেশনার আলোকে নিজের কার্যক্রম পরিচালনা করছেন বলেও কোম্পানি জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে