ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক: অবশেষে ধরা

২০২৬ এপ্রিল ০৬ ১৯:৩৫:১৪
নারী সেজে ছাত্রদল নেতার টিকটক: অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে তোলপাড়ের পর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রোববার এই সিদ্ধান্ত জানানো হয়। রেদোয়ান ইসলাম কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বহিষ্কারের পর ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, “কমিটিতে আমাকে আমার যোগ্যতা ও সাংস্কৃতিক অঙ্গনে অভিজ্ঞতা বিবেচনা করেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার মতে, যে কেউ তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে—সে ছেলে হোক বা মেয়ে, তা গুরুত্বপূর্ণ নয়।”

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে প্রথমে পাঁচ সদস্যের কমিটি ছিল, পরে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে রেদোয়ান ইসলাম কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় নিজের লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। সমীর চক্রবর্তী বলেন, “তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

স্থানীয় পর্যায়ে এই ঘটনার বিষয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে, বিশেষ করে ট্রান্সজেন্ডার সদস্য অন্তর্ভুক্তি ও দলীয় সিদ্ধান্ত নিয়ে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে