ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

২০২৬ এপ্রিল ০৩ ১৯:৩৫:০৫
৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী জ্বালানি সংকটে পাকিস্তানও বিপাকে পড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে জনমনে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সরকার ঘোষণা করেছে, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহন ফ্রি হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এক্স-এ ঘোষণা দিয়েছেন, ভাড়া ফ্রি কার্যক্রম শনিবার থেকে কার্যকর হবে। এই ভর্তুকির জন্য সরকার ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে, দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে পেট্রোলের দাম ৪২.৭% ও ডিজেলের দাম ৫৪.৯% বৃদ্ধি পেয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে ২ এপ্রিল থেকে, লিটারপ্রতি পেট্রোল ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি এবং ডিজেল ৫২০.৩৫ রুপি নির্ধারিত হয়েছে।

মন্ত্রী বলেন, সীমিত বাজেটের মধ্যেও জনগণকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে চলমান যুদ্ধের প্রভাব অস্থির থাকার কারণে দাম বৃদ্ধির বিকল্প ছিল না।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে