ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান

২০২৬ এপ্রিল ০২ ১৫:৪৫:৩২
ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আজ (০২ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২০ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৩০৬টির, যার মধ্যে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে এক ডজন প্রতিষ্ঠান। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, নূরানী ডাইং, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে রিজেন্ট টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফ্যামিলি টেক্সের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, নূরানী ডাইংয়ের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর কমেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে