ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ এপ্রিল ০৩ ১৫:১৯:২৯
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫১.৭২ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে মিউচুয়াল ফান্ডটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হামিদ ফেব্রিক্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৪০.৭০ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকারস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৩৯ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪১ টাকা ২০ পয়সা বা ২৯.৪৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটাসের ২৭.০১ শতাংশ (৬৭ টাকা থেকে ৮৫ টাকা ১০ পয়সা), পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ (২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৪.১৪ শতাংশ (২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সা), রানার অটোর ২১.৫২ শতাংশ (৩৩ টাকা থেকে ৪০ টাকা ১০ পয়সা), একমি পেস্টিসাইডসের ২১.৩৯ শতাংশ (১৭ টাকা ৩০ পয়সা থেকে ২১ টাকা), এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০.৬৯ শতাংশ (২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা) এবং সিলভা ফার্মার ২০.৪১ শতাংশ (৯ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে