ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সংসদে তেলের তীব্র সংকটের হাইভোল্টেজ বিতর্ক

২০২৬ এপ্রিল ০২ ১৯:০৯:৩২
সংসদে তেলের তীব্র সংকটের হাইভোল্টেজ বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, কেন জ্বালানি তেলের তীব্র সংকটের পরও সরকার সমস্যার সমাধান করছে না। তিনি উল্লেখ করেন,“এক এক করে পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। আজ সিলেটের পাম্পও বন্ধ। রাস্তায় গাড়ির লাইন দীর্ঘ, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”

হাসনাত আরও বলেন, মন্ত্রীরা এই সমস্যাকে স্বীকার না করে আগের মতো এড়িয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন করেন,“মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির সারি দীর্ঘ এবং পাম্প বন্ধ হচ্ছে? স্কুলও বন্ধ হচ্ছে। কবে নাগাদ সমস্যা সমাধান করবেন?”

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, প্রতিদিন পাম্পে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ হচ্ছে। তবে ইরান-ইস্যু এবং বিক্রির বৃদ্ধি পাম্পে তেল দ্রুত শেষ হওয়ার কারণ। তিনি বলেন,“পেট্রোল সাপ্লাই হয়, তবে মানুষের প্যানিকের কারণে লাইন দেখা যায়। গ্যাস সংকটের জন্য অনেক পুরোনো সঞ্চালন লাইনও সমস্যা তৈরি করছে। প্রকল্প নেওয়া হয়েছে, বাস্তবায়নে সময় লাগবে।”

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে