ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে তোলপাড়: আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা

২০২৬ এপ্রিল ০৩ ০৯:৪০:৪৩
সংসদে তোলপাড়: আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে ‘কদাকার’ ও ‘কুৎসিত’ মন্তব্য করার অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন।

তিনি এ বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা এ দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

রুমিন ফারহানা বলেন, সংসদে উপস্থিত তিনি এবং আরও দুই নারী সংসদ সদস্যকে নিয়ে এক সহকর্মী ওয়াজ মাহফিলে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিচার প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে তথ্য উঠে এসেছে এবং বিষয়টি সংসদের নজরে আনা প্রয়োজন।

এ সময় স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করা যায় না।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে