ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

হঠাৎ বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ

২০২৬ এপ্রিল ০২ ১৮:৪৫:৩২
হঠাৎ বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পদত্যাগ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক একাধিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসির বলেন, “হ্যাঁ, আমি আজ সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগের কারণ একান্ত ব্যক্তিগত, কোনো বাইরের চাপ নেই। দায়িত্বে থাকা সময় আমি যথাসম্ভব ঠিকভাবে কাজ করার চেষ্টা করেছি।”

গত কয়েক মাসে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক এবং মার্চের শেষ দিকে পদত্যাগ করেছিলেন আমজাদ হোসেন। ইয়াসিরের পদত্যাগের সঙ্গে এই তালিকা আরও দীর্ঘ হলো।

গত বছরের বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের সময় এনএসসি তাদের কোটায় দুজনকে পরিচালক মনোনীত করে। সেই সময়ই ইয়াসির এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে