ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিশির মনির

২০২৬ এপ্রিল ০৩ ১১:২৯:০৫
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির হাওর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি খোলা চিঠি দিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ চিঠি প্রকাশ করেন তিনি।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জসহ হাওর এলাকার কৃষকরা জলাবদ্ধতার কারণে একমাত্র ফসল হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন এবং প্রশাসনিক তৎপরতা বাড়ানোরও অনুরোধ জানান তিনি।

চিঠিতে খাল খননের ওপর গুরুত্বারোপ করে শিশির মনির বলেন, দিরাই-শাল্লা এলাকায় আরও বেশি খাল খনন প্রয়োজন। অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

চিঠির শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উদ্যোগে সমস্যার সমাধান সম্ভব হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে