ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শেনজেন ভিসার জন্য শেষ সুযোগ!

২০২৬ এপ্রিল ০২ ১১:১৮:২২
শেনজেন ভিসার জন্য শেষ সুযোগ!

নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ সুইডেন দূতাবাস আগামী ১৫ এপ্রিলের পর শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত ক্ষেত্রে পোল্যান্ডের প্রতিনিধিত্ব বন্ধ করবে।

দূতাবাস বৃহস্পতিবার (২ এপ্রিল) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিএফএস গ্লোবালের মাধ্যমে শেনজেন ভিসার আবেদন গ্রহণের শেষ দিন ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর পোল্যান্ড ভ্রমণ সংক্রান্ত কোনো শেনজেন ভিসার আবেদন সরাসরি সুইডিশ দূতাবাসে গ্রহণ করা হবে না।

যদি পোল্যান্ড শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয়, তবে আবেদনকারীদের পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নতুন আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দূতাবাস আবেদনকারীদের যে কোনো অনুসন্ধান বা দিকনির্দেশনার জন্য পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে