ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সেন্টমার্টিনে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

২০২৬ এপ্রিল ০৩ ১১:১২:০৩
সেন্টমার্টিনে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় দুটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল ও সবুজ রঙের দুটি ড্রোন উড়তে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো মিয়ানমার সীমান্তের দিক থেকে আসতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম জানান, ড্রোন দুটি দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং পরে প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত তদন্ত এবং সীমান্ত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে