ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদ প্রাঙ্গণে হানজালাকে ‘জঙ্গি এমপি’,  যা বললেন হানজালা

২০২৬ এপ্রিল ০২ ১৯:০৪:২৯
সংসদ প্রাঙ্গণে হানজালাকে ‘জঙ্গি এমপি’,  যা বললেন হানজালা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রবেশের সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর হানজালা তীব্র ক্ষোভ প্রকাশ করে সংসদে তদন্ত দাবি করেছেন।

হানজালা বলেন,“সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণে আমাকে ‘জঙ্গি’ বলা হয়েছে।”

তিনি আরও বলেছেন, সংসদ ভবন এলাকায় এমন ঘটনা যথাযথভাবে সিসি ক্যামেরা দেখে বিচার হওয়া উচিত। পরে স্পিকার এ বিষয়ে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

একই সময় সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেছেন, তার ওপর কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে এবং এর প্রতিকার চাইছেন।

এর আগে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন,“জাতীয় সংসদ এলাকায় একজন জনপ্রতিনিধি আলেমের সম্মান এবং নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। দাড়ি-টুপি দেখে ‘জঙ্গি’ তকমা লাগানো দেশের আলেম সমাজের উপর আঘাত।”

তিনি আরও উল্লেখ করেন, সরকার উচিত কটাক্ষকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, না হলে সারাদেশের ইসলামপ্রিয় জনতা আন্দোলনে নামবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে