ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রফেসর ইউনূসকে যে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব পার্থ

২০২৬ এপ্রিল ০৩ ১৯:০৪:৪৮
প্রফেসর ইউনূসকে যে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব পার্থ

নিজস্ব প্রতিবেদক: ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫:৫০ মিনিটে ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসে আজাদ মজুমদার পার্থের বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছিলেন, তখন পার্থ তাকে পরামর্শ দিয়েছিলেন যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে না আসে। তিনি আরও বলেন, “তারা যদি ফিরে আসে, আপনার জন্য তো স্যার আমেরিকার প্রেসিডেন্ট ফোন করবে। কিন্তু আমাদের জন্য ওসি কুদ্দুসও ফোন করবে না।”

আজাদ মজুমদার লিখেছেন, পার্থের কৌতুকপূর্ণ বক্তব্যে সবাই হেসে উঠেছিলেন। দেশের সংকটময় সময়ে তার স্বাভাবিক বাগ্মিতা ধরে রাখা প্রশংসনীয়। তবে আফসোস, পরবর্তী বৈঠকগুলোতে তার দলকে দেখতে পাননি, ফলে সরাসরি তার বাগ্মিতা প্রত্যক্ষ করার সুযোগ কম হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে