ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ

২০২৬ এপ্রিল ০২ ১৫:৩০:৫৬
এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, ঘোষিত মূল্য একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে