ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

২০২৬ এপ্রিল ০৩ ১৮:৫২:৪৪
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী ১ মে শ্রমিক দিবসে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনায় এবং পে-স্কেলের গেজেট বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, “গত ১১ বছরে নতুন পে-স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত এবং জীবন যাপন কঠিন হয়ে গেছে। মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সঙ্গে কোনো সমন্বয় না থাকায় তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।”

সভায় তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে:৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর কাছে সরাসরি পে-স্কেল সংক্রান্ত স্মারকলিপি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

পহেলা মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করা হবে। যদি পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হয়, সমাবেশের পর ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে