ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ০৩ ১৮:৪৭:০৪
শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: জ্বালানিসংকট মোকাবিলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যেসব প্রতিষ্ঠান এই প্রকল্পে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে ইলেকট্রিক বাস আমদানি করতে পারবে।

এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন-অফলাইনের বিষয়ে সিদ্ধান্ত আগামী রোববার জানানো হবে।

সরকারি ব্যয় কমানোর জন্য মন্ত্রিসভা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:সরকারি গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় তিন মাসের জন্য বন্ধ। সরকারি গাড়ির জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ হ্রাস। সরকারি খাতের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ৩০ শতাংশ ব্যয় কাটা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে